মূল অংশে যান
অভিজ্ঞানম্ / আমাদের কথা

আমাদের কথা

আমরা কারা, কেন কাজ করি, আর কীভাবে চলে।

পেট্রাপোলের রাখি উৎসবের মুহূর্ত পেট্রাপোল · রাখি উৎসব
01 / নামটার মানে

নামটার মানে

অভিজ্ঞানম্ শব্দটি সংস্কৃত। এর মানে চিনতে পারা, স্বীকৃতি দেওয়া।

আমাদের কাজটাও তাই। যাঁদের কেউ দেখে না, তাঁদের দেখা। যাঁদের কথা কেউ শোনে না, তাঁদের কথা শোনা। কলকাতা থেকে শুরু, এখন সীমান্ত পর্যন্ত।

আমাদের সংস্থায় কেউ বেতন পান না। সবাই স্বেচ্ছাসেবক। যে টাকা আসে, তা সরাসরি কাজে যায়।

02 / আমরা যা মানি

আমরা যা মানি

01

উপস্থিত থাকা

দূর থেকে সাহায্য নয়। নিজে গিয়ে বসা, সময় দেওয়া।

02

সম্মান রেখে

কাউকে করুণার পাত্র না বানিয়ে, সমান মর্যাদায়।

03

নিজেদের মাটিতে

যে উৎসব, যে ভাষা, যে সংস্কৃতি আমাদের, সেগুলিই সঙ্গে নিয়ে যাই।

04

কোনও প্রত্যাশা ছাড়া

কিছু ফেরত পাওয়ার আশায় নয়।

03 / যাঁরা চালান

যাঁরা চালান

অভিজ্ঞানম্ স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত। কেউ বেতন পান না।

মেডিকেল ক্যাম্পের একটি মুহূর্ত
  • 01
    Sorbani Biswas Goldarসভাপতি
  • 02
    Prahllad Gainসহ-সভাপতি
  • 03
    Ramesh Chandra Goldarসম্পাদক
  • 04
    Chayan Biswasসহ-সম্পাদক
  • 05
    Swapan Majumderকোষাধ্যক্ষ
04 / টাকা কোথায় যায়

টাকা কোথায় যায়

কোনও অফিস নেই, কোনও বেতন নেই, কোনও বিজ্ঞাপনের খরচ নেই। যা আসে, তা খাবারে, ওষুধে, বইয়ে আর যাতায়াতে যায়।

সহযোগিতা করুন
01

ওষুধ ও ডাক্তার

মেডিকেল ক্যাম্পের ওষুধ, আর ডাক্তারদের যাতায়াত।

02

বই ও পড়ার সামগ্রী

ছাত্রছাত্রীদের হাতে সরাসরি।

03

উৎসবের খরচ

রাখি, মিষ্টি, খাবার, আর সীমান্তে পৌঁছনোর গাড়ি।